Saturday, September 5, 2026
30 C
Kolkata

ভোট চাইতে গিয়ে বিজেপি প্রার্থী হয়ে গেলেন নাপিত! ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হল ব্যঙ্গ তামাশা

বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা এলাকায় ভোটের আবহে এক অভিনব ঘটনার জেরে চর্চা শুরু হয়েছে। নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী অনুপ সাহা এমন একটি কাজ করেন, যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং নানা মন্তব্যের ঝড় ওঠে।

জানা গেছে, গ্রামাঞ্চলে প্রচার করতে গিয়ে তিনি দেখতেপান এক ব্যক্তি বাড়ির বাইরে বসে নিজের দাড়ি কাটতে হিমশিম খাচ্ছেন। সেই দৃশ্য দেখে দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা এগিয়ে যান এবং নিজেই রেজার হাতে নিয়ে ওই ব্যক্তির দাড়ি কেটে দিতে সাহায্য করেন। এই পুরো ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া মাত্রই প্রার্থীকে নিয়ে শুরু হয় রঙ্গ তামাশা। এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও ভোটের সময় প্রার্থীদের নানা অদ্ভুত কর্মকাণ্ড দেখা গিয়েছে, যা সাধারণ মানুষের নজর কাড়তে সাহায্য করলেও অনেক সময় তা হাস্যরসের খোরাক হয়ে দাঁড়ায়। এই বিষয়ে অনুপ সাহা জানান, তিনি শুধুমাত্র একজন সাধারণ মানুষের সমস্যায় পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, জনপ্রতিনিধির দায়িত্বই হলো মানুষের ছোটখাটো প্রয়োজনেও সাহায্য করা। তিনি আরও দাবি করেন, এলাকায় তাঁর দলের প্রতি সমর্থন রয়েছে এবং আগামীতেও মানুষ তাঁকেই বেছে নেবেন।

অন্যদিকে, এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশচন্দ্র বাউড়ি। তাঁর অভিযোগ, সারা বছর মানুষের পাশে না থেকে শুধুমাত্র ভোটের আগে এই ধরনের নাটক করা হচ্ছে। তিনি বলেন, এসব করে ভোট পাওয়া যাবে না, বরং মানুষ এসব দেখে হাসছে।

রাজনৈতিক দিক থেকে দুবরাজপুর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় বামেদের শক্ত ঘাঁটি হলেও পরে তৃণমূল কংগ্রেস এখানে প্রভাব বিস্তার করে। ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জয়ী হয়। এবার ফের একই আসনে লড়াই জমে উঠেছে, যেখানে দুই দলের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories