Saturday, September 5, 2026
28 C
Kolkata

আজ প্রকাশ হতে চলেছে প্রথম ‘সাপ্লিমেন্টারি’ ভোটার তালিকা, জেনে নিন কিভাবে দেখবেন নিজের নাম

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে বড় আপডেট আসতে চলেছে আজ। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, আজ সন্ধ্যার পর প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, সন্ধ্যা ৭টার আগে এই তালিকা প্রকাশ করা হবে না।

কমিশনের তথ্য অনুযায়ী, যেসব ভোটারের নাম নিয়ে সন্দেহ ছিল এবং যাচাইয়ের জন্য আটকে রাখা হয়েছিল, তাদের মধ্যেই যাদের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে, সেই অংশের নাম আজ প্রকাশ করা হবে। রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৮ লক্ষেরও বেশি এমন ভোটারের তথ্য যাচাই শেষ হয়েছে বলে জানা গেছে।

এই নতুন তালিকা চূড়ান্ত ভোটার তালিকার মতোই প্রকাশ করা হবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে তালিকা পৌঁছবে। এরপর বিভিন্ন বুথে সেটি টাঙিয়ে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজেই নিজেদের নাম খুঁজে দেখতে পারেন। আজ থেকেই বুথ, বিডিও অফিস, এসডিও অফিস এবং জেলাশাসকের দপ্তরে এই তালিকা দেখা যাবে।

যদিও পরে এই তালিকা অনলাইনেও দেওয়া হবে, কিন্তু শুরুতে সরাসরি বুথে গিয়ে নাম যাচাই করার উপরই জোর দিচ্ছে কমিশন। এর ফলে ভোটাররা নিজেদের তথ্য সঠিক আছে কি না তা নিশ্চিত করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হল, সব বুথে এই অতিরিক্ত তালিকা থাকবে না। কারণ রাজ্যের অনেক বুথেই এমন কোনও সন্দেহজনক নাম নেই। যেমন কিছু পাহাড়ি ও জঙ্গলমহলের জেলায় বেশ কিছু বুথে এই সমস্যা দেখা যায়নি।

এর আগে ফেব্রুয়ারির শেষে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে প্রায় ৬০ লক্ষের বেশি নাম যাচাইয়ের জন্য আটকে রাখা হয়েছিল। সেই কাজ দ্রুত শেষ করতে বহু বিচারক ও অবসরপ্রাপ্ত বিচারক নিয়োগ করা হয়েছে। কমিশন জানিয়েছে, খুব দ্রুত গতিতে এই যাচাই প্রক্রিয়া চলছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories