Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরবঙ্গে বিজেপিতে বড়সড় ফাটল! দল ত্যাগ করে ‘ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ’ গঠন করে ৩২টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

ভোটের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি-র একাংশের অসন্তুষ্ট কর্মীরা এবার প্রকাশ্যে এসে আলাদা মঞ্চ গড়ে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন।

‘ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাক্তন জেলা সহ-সভাপতি অলোক চক্রবর্তী এই উদ্যোগের নেতৃত্ব দেন। জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, প্রথম পর্যায়ে শিলিগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং জলপাইগুড়ি সদর—এই তিনটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। পাশাপাশি আরও বহু আসনে লড়াইয়ের পরিকল্পনাও রয়েছে।

শিলিগুড়ি কেন্দ্রে তরুণ তলাপাত্র, ডাবগ্রাম-ফুলবাড়িতে অলোক সেন এবং জলপাইগুড়ি সদরে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে অলোক চক্রবর্তী বলেন, দীর্ঘদিন দল করার পরও তিনি সম্মান পাননি। ধূপগুড়ি উপনির্বাচনের সময় অপমানের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন।

একইভাবে অলোক সেনও দাবি করেন, পুরনো কর্মীদের উপেক্ষা করে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। এলাকার উন্নয়ন নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ পরিবর্তন চান এবং সেই কারণেই তিনি নির্বাচনে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

বিক্ষুব্ধ নেতারা স্পষ্ট জানিয়েছেন, উপরের নির্দেশ এলেও তাঁরা প্রার্থীপদ প্রত্যাহার করবেন না। তবে পরিস্থিতি বদলাতে পারে, যদি দল তাঁদেরই আনুষ্ঠানিকভাবে প্রার্থী করে। এই ঘটনায় জেলা স্তরে বিজেপির অস্বস্তি বেড়েছে। এখন নজর, আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়া যায় কি না।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories