Saturday, September 5, 2026
30 C
Kolkata

নির্বাচনের আগে প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদে ইস্তফা মমতা বন্দোপাধ্যায়ের

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় প্রশাসনিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন ঘনিয়ে আসতেই বিভিন্ন সরকারি সংস্থা, বোর্ড ও কমিটির শীর্ষ পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মোট ২৩টি গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্ব তিনি ছেড়েছেন।

এই বিষয়ে ইতিমধ্যেই আনুষ্ঠানিক নির্দেশ জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। সেই নির্দেশ সব দপ্তরে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যেসব সংস্থার প্রধান হিসেবে ছিলেন, সেখান থেকে তাঁর পদত্যাগের প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা, তার রিপোর্টও দাখিল করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে।

যে সংস্থাগুলির দায়িত্ব থেকে মুখ্যমন্ত্রী সরে দাঁড়িয়েছেন, সেগুলির মধ্যে স্বাস্থ্য, পরিবেশ, শিল্প, সংস্কৃতি—বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের একাধিক বোর্ড ও কমিটি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন মিশন ও নজরদারি সংস্থা, বন ও বন্যপ্রাণ সংক্রান্ত বোর্ড, পর্যটন উন্নয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটি, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দায়িত্বপ্রাপ্ত কমিটি, ভূমি ব্যবহারের পরিকল্পনা বোর্ড এবং শিল্প বিনিয়োগ সংক্রান্ত সংস্থা। এছাড়াও রাজ্যের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, এই পদত্যাগের ফলে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিরোধীদের সম্ভাব্য অভিযোগকেও আগেভাগে ঠেকানোর চেষ্টা করা হয়েছে বলেই মত অনেকের। ভোটের আগে প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories