Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোটের আগে ঘাটাল পরিকল্পনা ‘ঘেঁটে-ঘ’! মাটি লুটের কারণে বন্ধ নিকাশি, ফসলের পচনে ক্ষতিগ্রস্থ কৃষকরা

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও চন্দ্রকোনা এলাকায় কৃষকদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের অজুহাতে যেভাবে মাটি তোলা হচ্ছে, তাতে চাষের জমির জল বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় নদীর ওপর অস্থায়ী বাঁধ তৈরি করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

গত দু’দিনের বৃষ্টিতেই তিন শতাধিক গ্রামের বিস্তীর্ণ জমি জলে ডুবে যায়। আলু, ধান, বাদাম সহ বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হওয়ার মুখে। কৃষকরা যন্ত্র বসিয়ে জল সরানোর চেষ্টা করলেও তাতে তেমন লাভ হয়নি। জমিতে জল জমে থাকায় আলু পচে যাচ্ছে, আর সেই পচা ফসল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এর মধ্যে বাজারে আলুর দামও খুব কম, ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়ছে।

চাষিরা প্রশাসনের কাছে বারবার জল বের করার ব্যবস্থার জন্য অনুরোধ জানালেও তেমন কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ। অনেকেই বাধ্য হয়ে নষ্ট ফসল ফেলে দিয়ে নতুন করে জমি প্রস্তুত করছেন। কৃষক সংগঠনের নেতারা এই পরিস্থিতির জন্য প্রশাসনের ভুল পরিকল্পনাকেই দায়ী করেছেন। তাঁদের দাবি, ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, না হলে বড় আন্দোলনের পথে নামবেন তারা।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories