Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফের রাজ্যে রামনবমী নিয়ে রাজনৈতিক টানা পড়েন! ভোটের আগে রাম ভক্তি জ্ঞাপনে প্রতিযোগিতা, তৃণমূল বিজেপি দু’ শিবিরে

রাম নবমীকে ঘিরে আবারও রাজনীতির উত্তাপ বাড়ছে রাজ্যে। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে কথার লড়াই। 

সম্প্রতি গাইঘাটায় তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসের বাইক মিছিল ও হনুমান মন্দিরে পুজো ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের দাবি, তারা সব ধর্মকে সম্মান করে এবং রাম নবমী সবার উৎসব হিসেবেই পালন করা হচ্ছে। তাদের বক্তব্য, “ধর্ম যার যার, উৎসব সবার”, এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে দল।

অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকদের একাংশের দাবি, তৃণমূল এতদিন ধর্মীয় বিষয় থেকে দূরে থাকলেও এখন ভোটের আগে এই ধরনের কর্মসূচি করছে। তাদের মতে, এটি মানুষের আবেগকে প্রভাবিত করার একটি রাজনৈতিক কৌশল। বিজেপির নেতারা দাবি করছেন, এই পরিবর্তন স্বতঃস্ফূর্ত নয়, বরং ভোটমুখী পদক্ষেপ। অন্যদিকে বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মলয় মন্ডল মন্তব্য করেন, “দেড়িতে হলেও তৃণমূলের কিছু সদস্যের মধ্যে শুভবুদ্ধির উদয় হয়েছে। যদি মন থেকে হয়, তবে খুব ভালো।”

স্থানীয় বাসিন্দাদের এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন, সব দলেরই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া স্বাভাবিক। আবার কেউ বলছেন, উৎসবকে কেন্দ্র করে রাজনীতি করা ঠিক নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাম নবমীর মতো বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ভোটের আগে এমন উত্তেজনা নতুন নয়। বরং এটি বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি প্রতিফলন। সব মিলিয়ে, রাম নবমী এবার শুধুমাত্র ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ নেই, বরং তা রাজনীতির কেন্দ্রবিন্দুতেও জায়গা করে নিয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories