Saturday, September 5, 2026
30 C
Kolkata

কেরল সরকার মাসে ১৩,৫০০ টাকা দিলে, পশ্চিমবঙ্গ সরকার কেন নয়? অধিকারের দাবিতে সোচ্চার মিড ডে মিল কর্মীরা

পশ্চিমবঙ্গে মিড ডে মিল কর্মীদের ভাতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই কাজে কেরালার কর্মীরা অনেক বেশি টাকা পাচ্ছেন, অথচ এ রাজ্যে সেই পরিমাণ ভাতা মিলছে না, এই বৈষম্য নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ইউনিয়নের নেতারা।

সংগঠনের সাধারণ সম্পাদক মধুমিতা ব্যানার্জি জানিয়েছেন, কেরালায় মিড ডে মিল কর্মীরা মাসে প্রায় ১৩,৫০০ টাকা পর্যন্ত ভাতা পান। সেখানে দুর্ঘটনা বা উৎসবের সময় অতিরিক্ত সুবিধাও দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গে কর্মীরা মাসে মাত্র ২,০০০ টাকা পান, তাও পুরো বছরের কাজের জন্য সবসময় সমানভাবে মেলে না।

কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থে এই প্রকল্প চলে। নিয়ম অনুযায়ী, মোট ভাতার ৬০ শতাংশ দেয় কেন্দ্র এবং ৪০ শতাংশ দেয় রাজ্য। তবে কর্মীদের প্রয়োজন অনুযায়ী অনেক রাজ্য নিজেদের উদ্যোগে ভাতা বাড়িয়েছে। কেরালা সরকার সেই পথে এগিয়ে গিয়ে কর্মীদের জন্য বড় অঙ্কের সহায়তা দিচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে রাজ্যের অংশ অনেক কম বলেই অভিযোগ। আরও বড় সমস্যা হলো, বাস্তবে অনেক কর্মী পুরো ভাতাও পান না। বহু স্কুলে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাজ করানো হয়। ফলে একজনের পাওনা টাকা ভাগ হয়ে কয়েকজনের মধ্যে ছড়িয়ে যায়। এতে প্রত্যেকের হাতে খুব সামান্য অর্থ পৌঁছায়, যা দিয়ে সংসার চালানো কঠিন।

ইউনিয়নের দাবি, এই কাজে যুক্ত বেশিরভাগই প্রান্তিক ও শ্রমজীবী মহিলা। তাঁদের আর্থিক সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা জরুরি। কেরালার মতো অন্য রাজ্যে যেখানে কর্মীদের স্থায়ী আয় ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে সেই চিত্র দেখা যাচ্ছে না।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories