Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৩২ টি ফৌজদারি মামলা!

রাজ্য রাজনীতিতে ভোটের আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার সম্পূর্ণ বিবরণ জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, রাজ্যের কোন কোন জায়গায় তাঁর নামে মামলা রয়েছে এবং সেগুলির বর্তমান অবস্থা কী।এই আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী প্রথমে কলকাতা পুলিশ তাদের রিপোর্ট পেশ করে। সেখানে জানানো হয়, শুভেন্দুর বিরুদ্ধে কলকাতা পুলিশের অধীনে মোট ৭টি মামলা রয়েছে। পরবর্তীতে শুক্রবার রাজ্য পুলিশের পক্ষ থেকেও রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাজ্য পুলিশের বিভিন্ন থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৫টি মামলা নথিভুক্ত রয়েছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে মোট ৩২টি ফৌজদারি মামলা বর্তমানে বিচারাধীন।এই তথ্য আদালতে জমা পড়ার পর বিচারপতি ওই মামলার নিষ্পত্তি করেন। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর—এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। ভোটের আগে নিজের বিরুদ্ধে থাকা মামলার স্পষ্ট চিত্র জানতে চাওয়ার কারণেই তিনি এই আবেদন করেছিলেন।এদিকে একই ধরনের আবেদন করেছিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। তাঁর বিরুদ্ধেও কতগুলি মামলা রয়েছে, তা জানতে চাওয়া হয়। যদিও রাজ্য সরকারের আইনজীবী সম্পূর্ণ তথ্য দিতে পারেননি। তবে কলকাতা পুলিশ জানায়, কৌস্তভের বিরুদ্ধে তাদের কাছে ৪টি মামলা রয়েছে।রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, বাকি তথ্য সংগ্রহ করতে কিছু সময় প্রয়োজন। এরপর আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত তথ্য জমা দিতে হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories