Sunday, September 6, 2026
28 C
Kolkata

২৬ বিধানসভা নির্বাচনের আগে মালদায় কংগ্রেসে বড় ভাঙন, সুজাপুর গ্রাম পঞ্চায়েতে ৮ জন কংগ্রেস সদস্য যোগ দিলো শাসক দলে

২৬ বিধানসভা আচরণের দোরগোড়ায় এসে মালদার সুজাপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের অন্তরে বড়োসড়ো রদ বদল। একসময় কংগ্রেসের প্রভাব থাকলেও এখন সেখানে জমি শক্ত করছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। মোট ৩০টি আসনের এই পঞ্চায়েতে কংগ্রেসের ১০ জন সদস্যের মধ্যে ৮ জন শাসক দলে যোগ দিয়েছেন। তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়। আসন্ন বিধানসভা ভোটের আগে এই ঘটনায় তৃণমূলের অবস্থান আরও মজবুত হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কংগ্রেস নেতৃত্ব বিষয়টিকে ততটা গুরুত্ব দিতে চাইছে না। জেলা সভাপতি ঈষা খান চৌধুরী জানিয়েছেন, এই দলবদলের ফলে নির্বাচনে কোনও প্রভাব পড়বে না বলে তাদের বিশ্বাস। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, কংগ্রেসের অন্তরদ্বন্দ্ব এবং সাংগঠনিক পরিকাঠামের অভাবের ফলে, দল ছাড়তে কার্যত বাধ্য হল ৮ জন কংগ্রেস সদস্য।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories