Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

ভোটের আগে হঠাৎ আত্ম উপলব্ধি নেতাজির পৌত্রের! বিজেপিতে যোগদান জীবনের ঐতিহাসিক ভুল বললেন, চন্দ্র বসু

রাজ্যে ভোটের আবহের মধ্যেই এক গুরুত্বপূর্ণ মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিজেপির প্রাক্তন নেতা ও সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্র বসু। রবিবার তিনি সামাজিক মাধ্যমে একটি বার্তা দেন। চন্দ্র বসু জানান, বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটি তাঁর জীবনের বড় ভুল ছিল। তাঁর এই স্বীকারোক্তি রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি করেছে। নেতাজি পরিবারের সদস্য হিসেবে পরিচিত চন্দ্র বসু বলেন, কোনও রাজনৈতিক দল যদি শুধুমাত্র ভোট জেতার লক্ষ্যে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, তা কখনও গ্রহণযোগ্য হতে পারে না। তিনি মনে করেন, সাম্প্রদায়িক মনোভাব দিয়ে কখনও ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বরং সমাজের সব শ্রেণির মানুষকে একসঙ্গে নিয়ে চলাই উচিত।

২০১৬ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং পরে বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থী হন, কিন্তু সফল হননি। সময়ের সঙ্গে দলের সঙ্গে তাঁর মতের অমিল বাড়তে থাকে। শেষ পর্যন্ত ২০২৩ সালে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। ভোটের আগে তাঁর এই মন্তব্য এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হওয়া বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories