Saturday, September 5, 2026
30 C
Kolkata

নিমেষের মধ্যে ৩০ হাজার জন কর্মীকে ছাঁটাই করল ‘ওরাকল’, বড় ধাক্কা ভারতীয় কর্মীদের

মার্কিন প্রযুক্তি সংস্থা ‘ওরাকল’-কে ঘিরে বহুদিন ধরেই কর্মী কমানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হয়েছে। হঠাৎ করেই সংস্থাটি বিপুল সংখ্যক কর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়েছে। এর প্রভাব শুধু আমেরিকাতেই নয়, ভারতেও পড়েছে। দেশের বিভিন্ন শহরে কর্মরত বহু মানুষ চাকরি হারিয়েছেন বলে জানা যাচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে এই বিষয়ে নানা আলোচনা চলছিল। অনেকেই মনে করছিলেন, শীঘ্রই বড় সিদ্ধান্ত নিতে পারে সংস্থা। মঙ্গলবার সেই সম্ভাবনা সত্যি হয়। ভোরের দিকে অনেক কর্মীর কাছে ই-মেল পৌঁছায়, যেখানে তাদের চাকরি শেষ হওয়ার কথা জানানো হয়। এই ঘটনার কথা অনেকে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন।

কিছু কর্মীর দাবি, কোনও রকম পূর্ব সতর্কতা ছাড়াই এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এমনকি কেউ কেউ জানিয়েছেন, মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের অফিসের সিস্টেমে ঢোকার অধিকার বন্ধ করে দেওয়া হয়। এক কর্মী জানিয়েছেন, দীর্ঘ ২০ বছরের কাজের সম্পর্ক এক মুহূর্তে শেষ হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, তাদের পরিচিত এক সিনিয়র ম্যানেজারের টিমে ২০ জনের মধ্যে ৬ জনকে বাদ দেওয়া হয়েছে। আবার কোথাও পুরো দলের প্রায় এক-পঞ্চমাংশ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। সূত্র মারফত খবর সব মিলিয়ে আনুমানিক ৩০ হাজার জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সংস্থার পক্ষ থেকেও এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories