Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

মোদির ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে গুগল লগ্নি করল ৭৫ হাজার কোটি টাকা

এনবিটিভি ডেস্ক: ভারতে ৭৫ হাজার কোটি টাকার লগ্নি করার কথা জানাল গুগল। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে এই বিনিয়োগ হবে। গুগলেক সিইও সুন্দর পিচাই সোমবার জানিয়েছেন, শেয়ারে লগ্নি, অংশীদারি এবং পরিকাঠামো ও পরিবেশ ব্যবস্থায় এই বিনিয়োগ করা হবে। এটাই ভারতের ডিজিটাল অর্থনীতিতে গুগলের আস্থারই এটা প্রমাণ।

এই বিনিয়োগ ভারতে বহনযোগ্য ডিজিটাল সুবিধা, ভারতীয় ভাষায় তথ্যের যোগানেই জোর দেওয়া হবে। ভারতের প্রয়োজন অনুসারে নতুন নতুন জিনিস ও পরিষেবা আনাও এর লক্ষ্য। কৃষি, স্বাস্থ্য, শিক্ষায় আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স প্রয়োগ করা হবে। ভারতের অনলাইনে বিপুল অগ্রগতি গুগলকে আগ্রহী করেছে।

পিচাই বলেন, ২০০৪ সালে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে প্রথম অফিস খুলে কাজ শুরু করেছিল গুগল। এখন গ্রামাঞ্চলেও ইন্টারনেটের প্রসার হয়েছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories