Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

হেমতাবাদের বিজেপি বিধায়কের পকেটে সুইসাইড নোট, তদন্ত করবে সিআইডি

এনবিটিভি ডেস্ক: উত্তর দিনাজপুরের বিজেপি বিধায়কের মৃত্যু রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। যদিও জেলা পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে। সোমবার সকালে রায়গঞ্জের বিন্দোল এলাকায় বাড়ি থেকে ১ কিমি দুরেই একটি বন্ধ মোবাইলের দোকানের সামনে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

বেলার দিকে রাজ্য পুলিশের দাবি, মৃত বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে মৃত্যুর জন্য দুই ব্যক্তির নাম লেখা রয়েছে। যদিও তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করেনি পুলিশ। এরমধ্যেই রাজ্য প্রশাসন বিধায়কের মৃত্যুর তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেয়। এদিন সকালেই ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়। বিধায়কের দেহ শুঁকে ওই স্নিফার কুকুরটি কিছুদূর ছোটাছুটিও করে। তবে তদন্তে সেটা কোনও সাহায্য হবে কিনা সেটা খোলসা করেনি পুলিশ।

সূত্রের খবর, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা জেলা পুলিশকে সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে বলেছেন। তবে এবার তদন্তভার গ্রহণ করবে রাজ্য গোয়ন্দা দফতরের (সিআইডি) আধিকারিকরা।

অপরদিকে মৃত বিধায়কের পরিবার ও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, আত্মহত্যা নয় খুন করা হয়েছে দেবেন্দ্রনাথবাবুকে। বিধায়কের স্ত্রীর প্রশ্ন, বাড়ি থেকে এতদূর গিয়ে কেন আত্মহত্যা করবেন উনি? এছাড়া যে পথে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, সেই পথে অনেকটাই নির্জন। তাই নির্জন এলাকা না বেছে আত্মহ্ত্যার জন্য কেন বাজার এলাকা বেছে নিতে যাবেন তাঁর স্বামী?

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার জানিয়েছেন, বিধায়কের পকেটে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাতে দুজনের নাম রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সুইসাইড নোটের হাতের লেখা বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের কিনা।

পাশাপাশি যাদের নাম পাওয়া গিয়েছে তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকার মানুষ প্রশ্ন তুলছেন, কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে তাঁর হাত কেন বাঁধা থাকবে? সূত্রের খবর, সমস্ত দিক খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories