Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

‘গণনার সন্ধ্যার পর থেকে স্টিম রোলার চলবে’ – প্রকাশ্যে হুমকি দিয়ে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান!

নির্বাচনের আগে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ গ্রেফতার করা হল আরও এক তৃণমূল নেতাকে। নির্বাচন কমিশনের নির্দেশে এব্র গ্রেফতার হলেন দেউলি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দিয়েছে কমিশন।

ঘটনাটি ঘটেছে জীবনতলার একটি জনসভায়। এক ভাইরাল ভিডিওতে দেখা যায় ভোটারদের উদ্দেশ্যে হুমকি দিচ্ছেন হাফিজুল মোল্লা। ভিডিও-র সত্যতা যাচাই করেনি এনবিটিভি। ভাইরাল ভিডিওতে ওই তৃণমূল নেতাকে বলতে শোনা যায়, ‘আমাদের ২৯ তারিখ ভোট আর ৪ মে গণনা। গণনার সন্ধ্যা পর থেকে স্টিম রোলার চলবে যারা বিশ্বাসঘাতকদের উপর। এই লড়াই আমাদের জিততে হবে। আমাদের বাঙালির পাশে থেকে বাংলাভাষীদের পাশে থেকে ভোটের মধ্যমে বিজেপিকে বাংলা ছাড়া করতে হবে’।

তিনি আরও বলেন, যাদের ভোট ডিলিট হয়েছে, তাদের চিন্তার কোনও কারণ নেই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন ক্যানিং পূর্বে যাদের নাম বাদ হয়েছে শওকাত মোল্লা সাহেব সাহায্য করবেন।

এর আগে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হন বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু মণ্ডলকে। ভাইরাল ভিডিওতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁকে বলতে শোনা যায়, “পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে 24 ঘন্টা থাকে, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। ক্যামেরা থাকবে এবার। যা ভোট হবে সব লাইভ হবে”।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories