Saturday, September 5, 2026
28 C
Kolkata

এলপিজি ঘাটতি মেটাতে গোবরেই ভরসা! ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে গুজরাটের বিজেপি সরকার

দেশজুড়ে জ্বালানির অভাব ক্রমেই বাড়ছে। সাধারণ মানুষকে রান্নার গ্যাসের সিলিন্ডার পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। একই ছবি দেখা যাচ্ছে পেট্রল পাম্পগুলিতেও, যেখানে জ্বালানি নিতে ভিড় জমছে প্রতিদিন। এই পরিস্থিতিতে অনেকেই নতুন বিকল্প শক্তির উৎস খুঁজতে শুরু করেছেন।

এই প্রেক্ষাপটে ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে গুজরাটে বিজেপি সরকার একটি নতুন উদ্যোগ নিতে চলেছে। পশুর বর্জ্য, বিশেষ করে গোবর থেকে গ্যাস তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য প্রায় ৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ১০টি বায়ো-সিএনজি কারখানা তৈরি করা হবে। ডেয়ারি শিল্প থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ এই কারখানাগুলিতে সংগ্রহ করা হবে। এরপর সেই বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে গ্যাস উৎপাদন করা হবে, যা যানবাহন চালানো এবং বিভিন্ন শিল্পে কাজে লাগানো হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি কারখানায় প্রতিদিন প্রায় ১ লক্ষ কেজি গোবর ব্যবহার করা হবে। এর ফলে গ্রামাঞ্চলের বহু মানুষের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে। সরকার জানিয়েছে, কৃষক ও পশুপালকদের কাছ থেকে প্রতি কেজি গোবর ১ টাকায় কেনা হবে। এতে কয়েকশো পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে এই পরিকল্পনা নিয়ে কিছু প্রশ্নও উঠছে। কারণ, গ্রামাঞ্চলে বহুদিন ধরেই গোবর থেকে গ্যাস তৈরির প্রচলন রয়েছে। অনেক পরিবার নিজেদের প্রয়োজন মেটাতে এই পদ্ধতি ব্যবহার করে থাকে। তাই তারা সরকারি প্রকল্পে কতটা বর্জ্য সরবরাহ করবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কেন্দ্র সরকারও গোবর থেকে গ্যাস উৎপাদনে জোর দিচ্ছে। গোবর-ধান স্কীম প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ চালু রয়েছে, যা ২০১৭ সাল থেকে কার্যকর।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories