Saturday, September 5, 2026
30 C
Kolkata

হাওড়ায় মনোনয়ন জমা দিতে গিয়ে মুখোমুখি বাম ও তৃণমূল, সংঘাতে অগ্নিগর্ভ পরিস্থিতি

সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে হাওড়ায় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। দিনভর রাজনৈতিক কর্মী-সমর্থকদের মধ্যে একাধিকবার বচসা ও ধাক্কাধাক্কির ঘটনা সামনে আসে।

জেলাশাসকের দপ্তরের সামনে বামপন্থী দলগুলির একটি মিছিল এগোতে গেলে পুলিশ তাদের আটকে দেয়। সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বাম সমর্থকেরা। পরিস্থিতি দ্রুত উত্তেজিত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, এই সময় কিছু তৃণমূল সমর্থকরা বামেদের কর্মী সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এই দুর্ব্যবহারের প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে, সিপিএম-এর শান্তিপূর্ণ মিছিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা করে, তাতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। 

পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও বাকবিতণ্ডা চলে। যদিও পুলিশ প্রশাসনের দাবি, মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রের ভিতরে নির্দিষ্ট সংখ্যার বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories