Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোটের আগে বড় ধাক্কা! ভাইরাল ভিডিও বিতর্কে হুমায়ুন কবীরের সঙ্গে জোট ভাঙল AIMIM

ভোটের ঠিক আগে রাজ্যের রাজনীতিতে বড়সড় পরিবর্তন দেখা গেল। হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙে দেওয়ার ঘোষণা করল AIMIM, যার নেতৃত্বে রয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি । শুক্রবার দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই সিদ্ধান্ত জানানো হয়।এই ঘোষণার ফলে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। এতদিন একসঙ্গে লড়াইয়ের পরিকল্পনা থাকলেও, এখন থেকে একাই ভোটের ময়দানে নামবে মিম। উল্লেখযোগ্যভাবে, ইসলামপুরে হুমায়ুন কবীর ও ওয়াইসির একটি যৌথ জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই জোট ভেঙে যাওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।এই ঘটনার পেছনে একটি ভাইরাল ভিডিও বড় কারণ হিসেবে সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে-এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে হুমায়ুন কবীরকে কিছু বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় বলে দাবি করা হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এনবিটিভি ভিডিওটি সামনে আসতেই বিরোধীরা তীব্র আক্রমণ শানান। অভিযোগ, ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাঁর কথায়, এই ধরনের মন্তব্য রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এর নিন্দা হওয়া উচিত।অন্যদিকে, মিমের তরফে জানানো হয়েছে, তারা এমন কোনও জোটে থাকতে চায় না যেখানে সংখ্যালঘুদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে। দলের বক্তব্য, এই ঘটনা প্রমাণ করে কিছু মানুষ সহজেই আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করতে চায়, যা তারা মেনে নিতে পারে না।এছাড়াও মিম স্পষ্ট করে দিয়েছে যে, পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের অবস্থা এখনও উন্নত হয়নি। বহু বছর ধরে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও সাধারণ মানুষের উন্নয়নে তেমন পরিবর্তন আসেনি বলেই তাদের দাবি। সেই কারণেই তারা চায় সংখ্যালঘুরা নিজেদের মত প্রকাশের জন্য একটি স্বাধীন রাজনৈতিক মঞ্চ পাক। নির্বাচনের আগে এই জোট ভাঙার ঘটনা রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories