Saturday, September 5, 2026
28 C
Kolkata

২০০৬ সাল থেকে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা সেখ জাহাঙ্গীর কবি মন্ডলের নাম বাদ ভোটার তালিকা থেকে 

ধনিয়াখালির এক স্কুলশিক্ষককে ঘিরে ভোটের আগে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেখ জাহাঙ্গীর কবি মন্ডল, ২০০৬ সাল থেকে একাধিক নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনেও কাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তিনি দু’দফা প্রশিক্ষণও সম্পূর্ণ করেন। কিন্তু হঠাৎ করেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে যায়।

সোমসপুরের একটি স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত জাহাঙ্গীরবাবু জানান, গত ২৭ মার্চ প্রকাশিত একটি তালিকা দেখে তিনি বিষয়টি জানতে পারেন। আশ্চর্যের বিষয়, তাঁর পরিবারের অন্য সদস্যদের নাম তালিকায় থাকলেও শুধুমাত্র তাঁর নামই বাদ গেছে। প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরও কেন এমন হলো, তা স্পষ্ট করে জানানো হয়নি বলেই অভিযোগ তাঁর।

এই সমস্যার সমাধান খুঁজতে তিনি চুঁচুড়ায় ট্রাইবুনালের দ্বারস্থ হন। তাঁর কথায়, নির্বাচন কমিশন যদি নির্দিষ্ট করে জানাত কোন নথির অভাব রয়েছে, তাহলে তা জমা দেওয়া সম্ভব ছিল। কিন্তু তা না হওয়ায় তিনি অনিশ্চয়তায় ভুগছেন। সবচেয়ে বড় প্রশ্ন, নিজের নাম ভোটার তালিকায় না থাকলেও তাঁকেই আবার ভোট গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories