Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোটের আগে হুমায়ুন কবীরের ১  হাজার কোটি টাকার লেনদেন প্রকাশ্যে আসতেই, উত্তপ্ত বঙ্গীয় রাজনীতি 

ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হুমায়ুন কবিরের ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে ‘আমজনতা উন্নয়ন পার্টি’র নেতা  হুমায়ুন কবিরের সঙ্গে এক ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে, যেখানে ১  হাজার কোটি টাকার লেনদেন নিয়ে আলোচনা হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ভিডিওতে দাবি করা হচ্ছে, কয়েকজন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগের কথা বলা হয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী, মোহন যাদব এবং হিমন্ত বিশ্ব শর্মা -এর নাম উঠে এসেছে বলে অভিযোগ। বিরোধীদের পক্ষ থেকে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানানো হয়েছে। তাঁদের মতে, এত বড় আর্থিক লেনদেনের পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

অন্যদিকে, শুভেন্দু অধিকারী এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, ধর্ম নিয়ে তাঁদের কোনও বিরোধ নেই এবং এই ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে হুমায়ুন কবীরও সব অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, ভিডিওটি ভুয়ো এবং কারও সঙ্গে তাঁর এমন কোনও কথোপকথন হয়নি। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যদি প্রমাণ করা যায় যে কোনও আর্থিক সমঝোতা হয়েছে, তাহলে তিনি আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত। অন্যথায় অভিযোগকারীদের বিরুদ্ধেই বড় অঙ্কের মানহানির মামলা করবেন। সব মিলিয়ে এই ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে, যা ভোটের আগে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories