Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তর প্রদেশে ভোটার তালিকা থেকে বাদ ২ কোটির বেশি নাম!

উত্তর প্রদেশে দীর্ঘ ১৬৬ দিনব্যাপী ‘বিশেষ নিবিড় সংশোধন’ (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া শেষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ২ কোটিরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। শুক্রবার প্রকাশিত তালিকা থেকে জানা গিয়েছে, সংশোধন শুরুর আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ১৫.৪৪ কোটি, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ১৩.৩৯ কোটিতে। অর্থাৎ মোট ভোটারের প্রায় ১৩.২১ শতাংশ নাম তালিকা থেকে বাদ গিয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৭.৩ কোটি, যা মোট ভোটারের ৫৪.৫৪ শতাংশ। নারী ভোটার রয়েছেন ৬.০৯ কোটি বা ৪৫.৪৬ শতাংশ। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪,২০৬ জন।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, নতুন তালিকায় ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১৭.৬৩ লক্ষ। একই সঙ্গে লিঙ্গ অনুপাতও উন্নত হয়েছে বলে দাবি প্রশাসনের। বর্তমান তালিকায় প্রতি হাজার পুরুষে নারী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৪, যা অতীতের অনুপাত ৮২৪-এর তুলনায় বেশি।

উল্লেখযোগ্যভাবে, সংশোধন প্রক্রিয়ার প্রথম ধাপ শেষে গত ৬ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকেই প্রায় ২.৮৮ কোটি নাম বাদ দেওয়া হয়েছিল। সেই সময় মোট ভোটারের সংখ্যা নেমে এসেছিল ১২.৫৫ কোটিতে।

পরবর্তীতে দাবি ও আপত্তি জানানোর জন্য নির্ধারিত দুই মাসের সময়সীমায় সংশোধন, নথি যাচাই এবং শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়। গণনা ফর্মের তথ্য না মেলা বা তথ্যে অসংগতি থাকার কারণে আরও ৮.১৫ লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে একই সময়ে ৮৪.২৮ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে বলে নির্বাচন দফতর জানিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories