Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাংলা নববর্ষ থেকেই বাড়বে গরমের দাপট! পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

বাংলা নববর্ষের শুরু থেকেই রাজ্যে বাড়তে চলেছে গরমের দাপট। বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের মতে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর প্রভাব পড়বে কলকাতাতেও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও ১৪ এপ্রিলের পর কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টিতে গরম কমার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অস্বস্তিকর গরম ও আর্দ্রতার মাত্রা বেশি থাকবে বলে পূর্বাভাস। ফলে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলেও মনে করা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, গত কয়েক সপ্তাহ ধরে অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতি দুর্বল হয়েছে। ফলে রাজ্যে বড় ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনা আপাতত কম, যদিও কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories