Saturday, September 5, 2026
30 C
Kolkata

ইরানের কাছ থেকে চিনা মুদ্রায় তেল কিনছে ভারত! কোনও বেনিয়ম নেই, দাবি কেন্দ্রের

চিনা মুদ্রা Yuan-এ ইরানের কাছ থেকে কেনা তেলের দাম মেটানো নিয়ে জল্পনার মাঝেই এবার সেই খবরে কার্যত সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে জানানো হয়েছে, Yuan-এ তেলের মূল্য পরিশোধের মধ্যে কোনও বেআইনি বা অনিয়ম নেই।

সংবাদ সংস্থা রয়টার্স প্রথম এই খবর প্রকাশ করে। তাদের রিপোর্ট অনুযায়ী, আমেরিকার অনুমোদন পাওয়ার পর ভারতের একাধিক শোধনাগার ইরানের কাছ থেকে তেল কিনছে এবং সেই তেলের মূল্য পরিশোধ করা হচ্ছে চিনা মুদ্রায়। ICICI ব্যাঙ্কের শাংহাই শাখার মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হচ্ছে বলেও জানা যায়।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচরাল গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশের জ্বালানি চাহিদা পূরণই সরকারের প্রধান লক্ষ্য এবং সেই নীতি মেনেই তেল বিপণন সংস্থাগুলি কাজ করছে।

সূত্রের খবর, ইরান থেকে কেনা তেলের দাম Yuan-এ পরিশোধ করছে ভারতের শোধনাগারগুলি। তবে ওই অর্থ শেষ পর্যন্ত কার অ্যাকাউন্টে যাচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।

একসময় ভারতের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল ইরান। কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার জেরে ২০১৯ সালের মে মাস থেকে ইরানের তেল আমদানি বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় মেলায় প্রায় সাত বছর পর ফের ইরানের তেল ভারতে ঢুকতে শুরু করেছে।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, Indian Oil Corp প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল কিনেছে ‘Jaya’ নামের ট্যাঙ্কার থেকে। এই লেনদেনের মূল্য প্রায় ২০০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৫২ কোটি টাকা।

এছাড়াও কেন্দ্র আরও চারটি ইরানি তেলবাহী জাহাজকে ভারতীয় বন্দরে নোঙরের অনুমতি দিয়েছে। Reliance Industries-সহ বেসরকারি শোধনাগারগুলিও তেল কিনছে এবং Yuan-এ মূল্য মিটিয়েছে বলে জানা গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ডলারের পরিবর্তে Yuan-এ তেল লেনদেন আন্তর্জাতিক অর্থনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতে মার্কিন ডলারের বৈশ্বিক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories