Saturday, September 5, 2026
30 C
Kolkata

‘গাড়ির সাইরেন শুনেও কেন সরেনি?’ – পথচারীদের ধাক্কা দিয়ে পাল্টা প্রশ্ন বিজেপি বিধায়কের ছেলের!

মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্থানীয় বিজেপি বিধায়ক প্রীতম লোধি-র ছেলের দ্রুতগতির বিলাসবহুল গাড়ির ধাক্কায় আহত হয়েছেন পাঁচজন। বিধায়ক পুত্রের দাবি, গাড়ির সাইরেন শুনেও সরেনি পথচারীরা।

জানা যায়, শুক্রবার সকাল প্রায় সাড়ে ৭টা নাগাদ অভিযুক্ত দিনেশ লোধি বিলাসবহুল গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। অভিযোগ, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর সময় একটি মোটরসাইকেলে থাকা তিনজন এবং রাস্তা দিয়ে হাঁটছিলেন এমন দুই পথচারীকে ধাক্কা মারেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনায় জড়িত গাড়িটির সামনে ও পিছনে ‘Pritam Lodhi’ এবং ‘MLA’ লেখা ছিল। দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আহতদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন অভিযুক্ত। নিজের ভুল স্বীকার না করে তিনি বলেন, “আমি সাইরেন দিচ্ছিলাম, তখন তোমরা রাস্তা ছাড়লে না কেন?”—এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এছাড়াও অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে উপস্থিত মানুষজনকে ভিডিও তুলতে বাধা দেওয়া হয় এবং কয়েকজনের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন সঞ্জয় পরিহার, আশিষ পরিহার, অঙ্কুশ পরিহার, সীতা বর্মা ও পূজা সোনি। প্রত্যেকের মাথা, হাত-পা ও কাঁধে গুরুতর আঘাত লাগে। দ্রুত হাসপাতালে ভর্তি করায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঘটনাটি সামনে আসার পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তকে রক্ষা করা হচ্ছে কি না, তা নিয়েও স্থানীয় মহলে জল্পনা তুঙ্গে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories