Saturday, September 5, 2026
28 C
Kolkata

পরিযায়ী শ্রমিক থেকে হঠাৎ ২৫ কোটি টাকার মালিক মালদহের হরিশ্চন্দ্রপুরে তৃণমূল প্রার্থী মোহাম্মদ মতিবুর রহমান

মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রকে তৃণমূলের প্রার্থী নির্বাচনে অসন্তুষ্ট জনতা। দীর্ঘদিন ধরে বিধায়ক থাকা তাজমুল হোসেনকে সরিয়ে নতুন মুখ হিসেবে তুলে ধরা হয়েছে মোহাম্মদ মতিবুর রহমানকে। এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই এলাকায় চর্চা বেড়েছে। জানা যাচ্ছে, একসময় তিনি কাজের খোঁজে রাজ্যের বাইরে গিয়ে শ্রমিক হিসেবে দিন কাটিয়েছেন। পরে ধীরে ধীরে ব্যবসার সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছেন। বিভিন্ন রাজ্যে তাঁর ব্যবসা ছড়িয়ে রয়েছে বলেও জানা গিয়েছে।রাজনীতির ক্ষেত্রেও তিনি সম্পূর্ণ নতুন নন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোহাম্মদ মতিবুর রহমান। জানা যাচ্ছে, বিজেপিতে থাকাকালীন তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৬ কোটি ২৯ লক্ষ টাকা। তবে এবার শাসক দলের টিকিটে তাঁর নাম ঘোষণা হওয়ায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে।প্রার্থীর দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ অনেকটাই বেড়েছে। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকার বেশি। তার মোট আস্থা ভোট সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকার বেশি এবং স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি টাকারও বেশি। শুধু তাই নয় দু কোটি টাকার ঋণ রয়েছে মোহাম্মদ মতিবুর রহমান নামে। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা গিয়েছে। যদিও এখনও কোনও মামলায় দোষ প্রমাণিত হয়নি। এই সমস্ত বিষয় সামনে আসার পর সাধারণ মানুষের খুব প্রকাশ করছে তৃণমূল মনোনীত প্রার্থী মোহাম্মদ মতিবুর রহমানর উপর। 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories