Saturday, September 5, 2026
30 C
Kolkata

নবগ্রামের বিজেপির সভায় মূল বক্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মানুষের অনুপস্থিতিতে ফাঁকা মাঠে জনসভা 

লালবাগের নবগ্রাম এলাকায় বিজেপির নির্বাচনী জনসভা ঘিরে দলের প্রত্যাশা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা গেল না। প্রার্থী দিলীপ সাহার সমর্থনে আয়োজিত এই সভায় মানুষের উপস্থিতি ছিল খুবই কম। মাঠে অনেকগুলো চেয়ার খালি পড়ে থাকতে দেখা যায়, আর অল্প কিছু মানুষকে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকতে দেখা গিয়েছে।

রবিবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু তাঁর উপস্থিতিতেও জনসমাগম তেমন বাড়েনি। আয়োজকদের আশা ছিল শেষ মুহূর্তে প্রচারে ভিড় বাড়বে, কিন্তু তা বাস্তবে হয়নি। আনুমানিক ৩৫০ থেকে ৪০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন বলে জানা যায়, যা মাঠ ভরানোর জন্য যথেষ্ট ছিল না।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সাহা রাজ্যে উন্নয়নের জন্য ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রয়োজনীয়তার কথা বলেন। তাঁর দাবি, ত্রিপুরায় একই দলের সরকার থাকার ফলে উন্নয়ন দ্রুত হয়েছে এবং বাংলাতেও একই পরিস্থিতি তৈরি হলে মানুষের উপকার হবে। তিনি ভোটারদের কাছে বিজেপি প্রার্থীকে জেতানোর আবেদন জানান।

এদিন মানিক সাহা পরে খড়গ্রামের পুড়াপাড়া গ্রামেও একটি সভায় যোগ দেন। সেখানে তিনি পরিবর্তনের বার্তা দেন এবং ত্রিপুরার উদাহরণ তুলে ধরে বাংলাতেও একই পরিবর্তনের সম্ভাবনার কথা বলেন। তবে এই সভাতেও দেরিতে পৌঁছনোর কারণে সাধারণ মানুষের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। নির্ধারিত সময়ের অনেক পরে তিনি পৌঁছন, ফলে অনেকেই অপেক্ষা না করে ফিরে যান বলে জানা গেছে। সব মিলিয়ে, একই দিনের দুইটি সভা বিজেপির প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে রাজনৈতিক মহলের একাংশের মত। ভোটের আগে এই পরিস্থিতি বিজেপির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories