Saturday, September 5, 2026
30 C
Kolkata

কলকাতায় মিললো না রাহুল গান্ধীর সভার অনুমতি! তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের

রাজ্যে প্রথম দফার ভোটের আগের দিনই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ২৩ এপ্রিল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচারে আসার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু নির্ধারিত সভা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। কংগ্রেসের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না পাওয়াতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেও পুলিশের কাছ থেকে কোনো আশাব্যঞ্জক সংকেত মেলেনি।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অবশ্য তৃণমূল এবং বিজেপিকে দায়ী করেছেন। তাঁর মতে এই দুই দল মিলে কলকাতায় রাহুল গান্ধীকে সভা করতে বাধা দিচ্ছে। আসলে তৃণমূল এবং বিজেপি মালদা মুর্শিদাবাদে রাহুল গান্ধীর সভা দেখে ভয় পেয়েছে।

যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসকদল। যদিও রাজ্যের শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি না পাওয়ার কারণ নির্বাচন কমিশনই স্পষ্ট করতে পারবে। প্রসঙ্গত, কলকাতায় ২৩ এপ্রিল সভা করার পরিকল্পনা ছিল। এখন নতুন করে ২৫ বা ২৬ এপ্রিল সভার জন্য আবেদন জানাতে চলেছে কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories