Saturday, September 5, 2026
30 C
Kolkata

দ্রুত বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে কি সমস্যা হচ্ছে কর্মীদের? ‘মেটা’ থেকে ফের ছাটাই প্রায় ৮ হাজার কর্মী

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা ‘মেটা’ আবারও কর্মী কমানোর পথে হাঁটতে চলেছে বলে খবর সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করার পরিকল্পনা করেছে। সংখ্যার হিসেবে তা প্রায় ৮ হাজার কর্মীর সমান।

এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে খরচ কমানো এবং সংস্থার কাজের গতি আরও বাড়ানো। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বড় অঙ্কের বিনিয়োগের চাপ সামলাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সংস্থার শীর্ষ কর্তাদের তরফে কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, আগামী ২০ মে থেকে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে।

একই সঙ্গে জানা গেছে, আগে যে কয়েক হাজার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা ছিল, সেটিও আপাতত স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, নতুন করে লোক নেওয়ার বদলে এখন সংস্থা বিদ্যমান কাঠামো ছোট করার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

সংস্থার চিফ পিপল অফিসার জ্যানেল গেল জানিয়েছেন, এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই তা নেওয়া হচ্ছে। তাঁর মতে, সংস্থাকে আরও দক্ষ করে তুলতে এবং অন্যান্য বড় বিনিয়োগের ভার সামলাতে কর্মী সংখ্যা কমানো জরুরি হয়ে পড়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, সংস্থার প্রধান মার্ক জুকারবার্গ সম্প্রতি এআই প্রযুক্তির উন্নয়নে ব্যাপক জোর দিচ্ছেন। নতুন পণ্য তৈরি এবং উন্নত পরিকাঠামো গড়ে তুলতে বিপুল অর্থ খরচ করা হচ্ছে। এমনকি সংস্থার ভিতরেও বিভিন্ন কাজে এআই ব্যবহারের ওপর গুরুত্ব বাড়ানো হয়েছে।

তবে এই প্রথম নয়, এর আগেও ২০২২ সালের শেষ এবং ২০২৩ সালের শুরুতে বড় আকারে কর্মী ছাঁটাই করেছিল সংস্থাটি। সেই সময় প্রায় ২১ হাজার কর্মী চাকরি হারান। যদিও তখন সংস্থার শেয়ারের দামে চাপ পড়েছিল, বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, প্রযুক্তি দুনিয়ায় দ্রুত বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে গিয়েই এই কঠিন সিদ্ধান্ত নিচ্ছে সংস্থাটি। তবে এর প্রভাব কর্মীদের উপর কতটা পড়বে, তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories