Saturday, September 5, 2026
30 C
Kolkata

প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মুখে লিখেই পরীক্ষায় প্রথম ঝাড়খণ্ডের মহম্মদ ফয়জান

ঝাড়খণ্ডের এক কিশোরের সাফল্যের গল্প এখন অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল ফল করেছে মহম্মদ ফয়জান। বিশেষভাবে সক্ষমদের বিভাগে সে রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।ফয়জান এবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পেয়েছে ৯৩.৮ শতাংশ নম্বর। ছোটবেলা থেকেই সে সেরিব্রাল পালসি রোগে ভুগছে, যার কারণে তার হাত প্রায় কাজ করে না। সাধারণভাবে লেখালেখি করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই সমস্যাই তাকে থামাতে পারেনি। নিজের অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের জোরে সে মুখ দিয়ে লিখে পরীক্ষা দিয়েছে।পরীক্ষার সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে ফয়জানকে। অন্য পরীক্ষার্থীদের মতো দ্রুত লিখতে না পারায় কিছু প্রশ্নের উত্তর সে শেষ করতে পারেনি। তবুও যে নম্বর সে পেয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ফয়জান জানায়, তার লক্ষ্য ছিল আরও বেশি নম্বর পাওয়া, প্রায় ৯৬ শতাংশের কাছাকাছি। কিন্তু শারীরিক অসুবিধার কারণে তা সম্ভব হয়নি।এই সাফল্যে ফয়জান যেমন খুশি, তেমনই আনন্দে আত্মহারা তার পরিবারও। পরিবারের সদস্যরা জানান, ছোট থেকেই ছেলেটি খুব পরিশ্রমী এবং লক্ষ্যভেদে দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিকূলতা সত্ত্বেও সে কখনও হাল ছাড়েনি। শিক্ষকরাও ফয়জানের এই অর্জনে গর্বিত। তাদের মতে, ফয়জানের এই সাফল্য শুধু নম্বরের দিক থেকে নয়, মানসিক শক্তির দিক থেকেও অসাধারণ। তার এই লড়াই অন্য ছাত্রছাত্রীদেরও অনুপ্রাণিত করবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories