Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে ‘বিতর্কিত’ মন্তব্য! মোদীর নিন্দায় সরব পড়ুয়া থেকে শিক্ষা

নির্বাচনী আবহে রাজনৈতিক জনসভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়কে কেন রাজনৈতিক বক্তৃতায় আক্রমণের নিশানা করা হল, সেই প্রশ্ন তুলছেন শিক্ষাবিদ, ছাত্রছাত্রী ও বিভিন্ন মহলের মানুষ।

বারুইপুরের এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে এবং পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের কেন্দ্র না করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। অতীতে আন্তর্জাতিক স্তরে সম্মান পাওয়া এই প্রতিষ্ঠানের ঐতিহ্য বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রসমাজের মধ্যে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অনুপম দেব সরকার প্রশ্ন তোলেন, যদি বিশ্ববিদ্যালয় সত্যিই দেশবিরোধী কার্যকলাপের কেন্দ্র হয়ে থাকে, তাহলে ইসরো, ডিআরডিও বা প্রতিরক্ষা মন্ত্রকের গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প সেখানে পরিচালিত হচ্ছে কেন।

বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের দাবি, কেন্দ্রীয় সংস্থার র‌্যাঙ্কিংয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবর শীর্ষস্থানে রয়েছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় অনুদান ও ‘সেন্টার অব এক্সেলেন্স’ স্বীকৃতি না দেওয়ার ফলে শিক্ষাক্ষেত্রে ক্ষতি হচ্ছে। শিক্ষার স্বার্থে প্রতিবাদ জানালেই ছাত্রদের দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ি বলেন, জাতীয়তাবাদের ধারণা ঐতিহাসিকভাবে পরিবর্তনশীল এবং বৌদ্ধিক স্বাধীনতা শিক্ষাঙ্গনের মূল ভিত্তি। তাঁর মতে, যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, মুক্ত চিন্তা ও বৌদ্ধিক সাহসের জন্যও পরিচিত।

অধ্যাপক গৌতম মাইতির অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষানীতির ফলে উচ্চশিক্ষায় বেসরকারিকরণের প্রবণতা বাড়ছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ও সেই চাপের মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষায় শিক্ষক-পড়ুয়ারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলেও তিনি জানান।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories