Saturday, September 5, 2026
30 C
Kolkata

‘ছাপ্পা মারার দিন শেষ’ – বরানগরে ভোটপ্রচারে বেরিয়ে তৃণমূল সমর্থককে হুঁশিয়ারি সিপিএম প্রার্থী সায়নদীপের

উত্তর ২৪ পরগনার বরানগরে নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হল। প্রচারে বেরিয়ে এক মহিলা তৃণমূল সমর্থকের ক্ষোভের মুখে পড়তে হল সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রকে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

বৃহস্পতিবার প্রথম দফার ভোটের দিন বরানগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছিলেন সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। অভিযোগ, সেই সময় এলাকার এক মহিলা নিজেকে তৃণমূল সমর্থক পরিচয় দিয়ে প্রার্থীকে উদ্দেশ করে কুরুচিকর মন্তব্য করেন। এর জবাবে সায়নদীপ মিত্র ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

ঘটনাস্থলে উপস্থিত ওই মহিলা বলেন, “আমি তৃণমূল করি। আপনাকে ভোট দেব কেন? আপনি কী করেছেন?” এর উত্তরে সায়নদীপ মিত্র বলেন, “ছাপ্পা মারার দিন শেষ দিদিভাই।” পাল্টা ওই মহিলা দাবি করেন, সিপিএম প্রার্থী কোনও ভোট পাবেন না। জবাবে সায়নদীপ বলেন, “ভোট জনগণ দেবে, দেখা যাবে।”

এরপর মাইক হাতে আশপাশের বাসিন্দাদের উদ্দেশে সায়নদীপ মিত্রকে বলতে শোনা যায়, “এদের কথা শুনবেন না, এগুলো রেজিস্টার্ড চোর। চুরির টাকার হিসাব হবে।” ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়ায়।

ঘটনা প্রসঙ্গে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র অভিযোগ করেন, তিনি সৌজন্য বিনিময় করতে গিয়েই অপমানের মুখে পড়েছেন। তাঁর কথায়, “একজন মহিলার মুখের ভাষা দেখে আমি চমকে গেছি। এটাই তৃণমূলের সংস্কৃতি।”

অন্যদিকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “সিপিএমের ৩৪ বছরের শাসনের ক্ষত এখনও মানুষের মনে রয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে।”

এবার বরানগর বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই দেখা যাচ্ছে। সিপিএমের সায়নদীপ মিত্র, তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সজল ঘোষ—তিন প্রার্থীই ভোটের ময়দানে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে বরানগরে। ফলাফল প্রকাশ হবে ৪ মে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories