Wednesday, October 21, 2026
29 C
Kolkata

“আমেরিকার জন্য সব করেছে ভারত” বিজেপি নেতা রাম মাধবের মন্তব্যে চাপের মুখে গেরুয়া শিবির

ওয়াশিংটন ডিসিতে একটি আন্তর্জাতিক আলোচনাসভাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আয়োজিত ওই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা রাম রাধব এমন মন্তব্য করে বসলেন, যা নিয়ে দেশজুড়ে চর্চা শুরু হয়েছে।সভায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে ভারত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপস করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ইরান ও রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে নীতিগত পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের তরফে আরোপিত উচ্চ শুল্ক নিয়েও ভারত নীরব থেকেছে বলে তিনি দাবি করেন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।বিরোধী দলগুলি, বিশেষ করে কংগ্রেস, এই প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে। তাদের অভিযোগ, দেশের স্বার্থের চেয়ে আন্তর্জাতিক চাপকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ইস্যুতে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলা হয়, শাসক দলেরই একজন শীর্ষ নেতা নাকি সরকারের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন।পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকলে পরে নিজের বক্তব্য নিয়ে সাফাই দেন রাম মাধব। তিনি জানান, তাঁর কথায় ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে তিনি অন্য এক বক্তার মন্তব্যের জবাব দিতে গিয়ে তথ্যগত ভুল করে ফেলেছিলেন। তিনি স্পষ্ট করেন, ভারত কখনও রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করেনি এবং শুল্কের বিষয়েও আপত্তি জানিয়েছে। নিজের ভুল স্বীকার করে তিনি প্রকাশ্যে দুঃখপ্রকাশও করেন।এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। একদিকে বিরোধীরা বিষয়টি নিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে শাসক দল ক্ষতি নিয়ন্ত্রণে ব্যস্ত। আন্তর্জাতিক মঞ্চে দেওয়া একটি বক্তব্য যে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এত বড় প্রভাব ফেলতে পারে, এই ঘটনাই তার উদাহরণ হয়ে উঠেছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories