Sunday, September 6, 2026
28 C
Kolkata

অমিত শাহের হেলিকপ্টার নামায় স্থগিত সিএবির কোয়ার্টার ফাইনাল ম্যাচ! সূচিতে বড়সড় পরিবর্তন

শনিবার থেকে শুরু হয়েছে সিএবি প্রথম ডিভিশন লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কলকাতা ও সংলগ্ন বিভিন্ন মাঠে একসঙ্গে শুরু হয় চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে ক্রিকেটের লড়াইয়ের মাঝেই প্রশাসনিক কারণে স্থগিত হয়ে গেল একটি ম্যাচ, যার জেরে বদলাতে হচ্ছে পুরো প্রতিযোগিতার সূচি।

সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে মুখোমুখি হয়েছে ভবানীপুর ও বড়িশা। ২২ ইয়ার্ডসের মাঠে কালীঘাটের বিরুদ্ধে খেলছে ইস্টবেঙ্গল। দেশবন্ধু পার্কে মোহনবাগানের প্রতিপক্ষ খিদিরপুর। প্রথম তিনটি ম্যাচ নির্ধারিত সূচি মেনেই শুরু হলেও ডুমুরজলায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এরিয়ান বনাম টাউন ক্লাব ম্যাচ স্থগিত করে দিতে হয়।

কারণ, ওই মাঠেই নামার কথা ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার। শনিবার দুপুরে পূর্ব বর্ধমানে কর্মসূচি সেরে বিকেলে হাওড়ায় র‍্যালিতে যোগ দেন শাহ। দুপুরের পর ডুমুরজলা ময়দানে তাঁর হেলিকপ্টার অবতরণ করে। নিরাপত্তার কারণে সকাল থেকেই মাঠের নিয়ন্ত্রণ নেয় পুলিশ প্রশাসন, ফলে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।

সূত্রের খবর, বিষয়টি আগে থেকে জানানো হয়নি দুই দলকে। বাংলা রঞ্জি দলের ক্রিকেটার বিশাল ভাটি ও রাহুল প্রসাদের মতো খেলোয়াড়রা ম্যাচ খেলতে সকালে মাঠে পৌঁছলেও সেখানে গিয়ে জানতে পারেন ম্যাচ বাতিল হয়েছে।

সিএবি সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টার নামার বিষয়টি শুক্রবার গভীর রাতে জানানো হয়। সিএবি টুর্নামেন্ট কমিটির প্রধান প্রদীপ দে বলেন, “শুক্রবার রাত এগারোটার দিকে খবর দেওয়া হয়েছে বলে শুনেছি। আমি নিজে শনিবার সকালে বিষয়টি জানতে পারি। তখন আর মাঠ বদলের সুযোগ ছিল না। আগে জানালে অন্য মাঠে ম্যাচ সরানোর চেষ্টা করা যেত।”

হঠাৎ করে কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ স্থগিত হওয়ায় প্রতিযোগিতার পরবর্তী সূচিও নতুন করে সাজাতে হচ্ছে সিএবি-কে। প্রাথমিকভাবে রবিবার থেকে টালা পার্কে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না। কারণ কয়েকজন ক্রিকেটারের ভোটের ডিউটি রয়েছে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ তিন দিনের হওয়ায় রবিবার শুরু হলে তা ভোটের দিনের সঙ্গে সংঘর্ষ তৈরি করত।

ফলে ভোট পর্ব মিটে যাওয়ার পরই এরিয়ান বনাম টাউন ক্লাব ম্যাচ আয়োজন করা হবে বলে সিএবি সূত্রে খবর। প্রশাসনিক সিদ্ধান্তের জেরে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ স্থগিত হওয়ায় ক্রিকেট মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories