Saturday, September 5, 2026
28 C
Kolkata

দ্বিতীয় দফা ভোটের আগে জগদ্দলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ইটবৃষ্টি ও পুলিশের লাঠিচার্জে অশান্ত এলাকা

চলতি বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনার পারদ চড়ছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা, আর তার আগে শেষ মুহূর্তের প্রচার নিয়ে ব্যস্ত সব রাজনৈতিক দল। এই আবহেই উত্তর ২৪ পরগনার জগদ্দলে হঠাৎই অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর আটচালা বাগান এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে কথাকাটাকাটি হলেও কিছুক্ষণের মধ্যেই তা বড় আকার নেয়। অভিযোগ, দুই পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি শুরু হয়ে যায়, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে র‍্যাফও মোতায়েন করা হয়।এই ঘটনার পর বিজেপির প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ জানাতে গেলে তাঁর সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে। তাঁদের দাবি, থানার কাছেই তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে ভাটপাড়ার প্রার্থী অমিত গুপ্ত পাল্টা অভিযোগ করেন, তাঁদের এক কর্মীকে মারধর করা হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাঁদের উপরও হামলা চালানো হয় বলে দাবি।ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে। বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয়দের মতে, ভোটের আগে নৈহাটি, জগদ্দল ও ভাটপাড়া অঞ্চলে এই ধরনের অশান্তি নতুন নয়, এর আগেও একাধিকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে।এদিকে হাওড়াতেও একই দিনে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে একটি রোড শোতে যোগ দিতে আসেন অভিনেতা-সাংসদ রবি কিষাণ। সেই কর্মসূচিকে ঘিরেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ ওঠে, একটি পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে।প্রত্যক্ষদর্শীদের কথায়, দুই পক্ষের সমর্থকরা মুখোমুখি হয়ে পড়লে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories