Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

আইনের স্নাতকোত্তর শেষ হওয়ার আগেই লক্ষাধিক আয়! কল্যান পুত্রের হলফনামা দেখে তীব্র আক্রমণ বিরোধীদের

‘কল্যাণীয়াষু’ শব্দটা আগে বহুল প্রচলিত হলেও বর্তমানে বাংলা অভিধানেই কেবল আবদ্ধ রয়েছে। চিঠির শুরুতে গুরুস্থানীয় বা বয়োজ্যেষ্ঠরা এই শব্দটি ছোটদের সম্বোধন করার উদ্দেশ্যে ব্যবহার করে থাকতেন। ‘কল্যাণীয়াষু’ শব্দটির আভিধানিক অর্থ “যাঁর কল্যাণ কামনা করা হচ্ছে”। তবে বর্তমান বঙ্গীয় রাজনীতিতে টিকিট না পেয়ে যখন তৃণমূলের পুরনো বিদায়ী বিধায়কদের কন্ঠে খানিক অভিমান এবং ক্ষোভের সুর ভেসে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ঠিক তখনই বর্ষিয়ান নেতা কল্যান বন্দ্যোপাধ্যায় তার ছেলের রাজনৈতিক জীবনে খানিক ‘কল্যাণীয়াষু’-ই বটে। 

২৬ এর বিধানসভা নির্বাচনে উত্তর পাড়ায় তৃণমূলের নতুন প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক তার হলফনামা সমাজ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর উত্তর পাড়ার প্রার্থীকে নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। হলফ নামায় দেখা যাচ্ছে LLM (আইনশাস্ত্রে স্নাতকোত্তর) শেষ হয়েছে ২০২১ সালে। তবে হলফনামায় দেখা যাচ্ছে, ২০২০-২১ একুশ অর্থবর্ষে  উত্তর পাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের বার্ষিক আয়ের পরিমাণ ৮,৬৬,৭৯০ টাকা। পরবর্তী অর্থ বর্ষ অর্থ ২০২১-২২ সালে তার বার্ষিক আয় হয়েছে ৯,৩৫,৮৫০ টাকা। এক বছরে আয়ের পরিমাণ বেড়েছে, ৬৯,০৬০ টাকা। এখানেই প্রশ্ন তুলছে বিরোধীরা! কল্যান বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের ছাত্রাবাস্থা শেষ হওয়ার আগেই ২০২০-২১ অর্ধ বর্ষে তার মাসিক উপার্জন আনুমানিক ৭৫০০০ টাকার বেশি। এই অর্থের উৎস কি তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। শুধু তাই নয় হলফ নামায় স্পষ্ট দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে কল্যান পুত্রের আয় হয়েছে ১ কোটি টাকার বেশি। ২০২০-২১ অর্থ বর্ষের তুলনায় আয় বৃদ্ধি পেয়েছে হাজারগুন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories