Saturday, September 5, 2026
30 C
Kolkata

মিষ্টি আমের লোভ দেখিয়ে ১০ বছরের কিশোরীকে যৌনহেনস্থার অপরাধে গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

দ্বিতীয় দফার ভোট চলাকালীন রাজ্যে নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল আসানসোলের কুলটি এলাকায়। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয় এবং ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন।

অভিযোগ অনুযায়ী, রবিবার দুপুরে শীতলপুরের একটি সিআইএসএফ ক্যাম্পের কাছাকাছি এলাকায় দুই শিশু আম কুড়োতে গিয়েছিল। তাদের মধ্যে ১০ বছরের এক কন্যাকে মিষ্টি আম দেওয়ার প্রলোভন দেখিয়ে এক জওয়ান নিজের কোয়ার্টারে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে ওই শিশুর উপর নির্যাতন চালানো হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনার পর ভীতসন্ত্রস্ত অবস্থায় বাড়ি ফিরে সে বিষয়টি পরিবারের এক সদস্যকে জানায়।

পরিবারের তরফে কুলটি থানায় অভিযোগ দায়ের করা হলে দ্রুত তদন্তে নামে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ধৃতের নাম রমাকান্ত বিশ্বকর্মা। তাকে ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পকসো আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার রাতেই শীতলপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তার দায়িয়েত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories