Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, ISF কর্মীদের তাড়া খেয়ে পালালো তৃণমূল কর্মীরা

দ্বিতীয় দফার ভোটের আগে উত্তর ২৪ পরগনার হাড়োয়া এলাকায় অস্বাভাবিক এক ঘটনা সামনে এসেছে। কালিগাছি গ্রামে আইএসএফ সমর্থকদের তাড়া খেতে দেখা যায় তৃণমূল কর্মীদের। একটি ভিডিওতে দেখা যায়, আইএসএফ কর্মীরা শাসক দলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলছেন।

স্থানীয় সূত্রে খবর, সকালে কিছু তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে। এই খবর ছড়িয়ে পড়তেই আইএসএফ সমর্থকরা একজোট হয়ে প্রতিবাদে নামেন। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তৃণমূল কর্মীদের গ্রাম থেকে তাড়া করা হয় বলে দাবি।

যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তারা কাউকে ভয় দেখায়নি, বরং আইএসএফ মিথ্যে অভিযোগ করছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories