Saturday, September 5, 2026
30 C
Kolkata

কালীঘাটে শুভেন্দুকে ঘিরে ‘চোর’ স্লোগান, পরিস্থিতি সামলাতে নামল কেন্দ্রীয় বাহিনী

দ্বিতীয় দফার ভোটে কালীঘাটে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে। দ্বিতীয় দফার ভোটের দিন জয়হিন্দ ভবনের সামনে একদল বিক্ষোভকারী শুভেন্দুকে লক্ষ্য করে ‘চোর’ বলে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যান শুভেন্দু অধিকারী নিজেও। ঘটনাস্থলে তখন বিজেপি কর্মীরাও জড়ো হয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।এই ঘটনার সময় এলাকায় উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ভোটের পরিবেশ প্রথমে শান্তই ছিল। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর অভিযোগের পরেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কঠোর পদক্ষেপ নেয়। এমনকি লাঠিচার্জের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তিনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories