Saturday, September 5, 2026
28 C
Kolkata

কল্যাণীতে বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস

দ্বিতীয় দফার ভোটে কল্যাণী বিধানসভা কেন্দ্রের মহেশপুর এলাকায় রাজনৈতিক উত্তেজনার ছবি সামনে এল। ইন্দিরা গান্ধি ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে থাকা ২৬৪/৩৬৫ নম্বর বুথ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস। বুথের ভিতরে কিছুক্ষণ থাকার পর তিনি বাইরে বেরোতেই একদল মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেন।অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকেরা রাস্তার উপর দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ‘গো-ব্যাক’ স্লোগান দিতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা সক্রিয় হন। পরে বিজেপি প্রার্থী সেখান থেকে বেরিয়ে যান। ভোটের দিন এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোরও শুরু হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories