Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

গ্রেট নিকোবর উন্নয়ন’ প্রকল্পের নামে ১৬০ বর্গকিলোমিটার জঙ্গল কেটে সাফ করার পরিকল্পনা, প্রতিবাদে সরব রাহুল গান্ধী

‘গ্রেট নিকোবর উন্নয়ন’ নামক বড় প্রকল্প ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, এই পরিকল্পনার ফলে বিশাল বৃষ্টিঅরণ্য ধ্বংসের মুখে পড়েছে। তাঁর দাবি, প্রায় ১৬০ বর্গকিলোমিটার জুড়ে থাকা জঙ্গল কেটে ফেলার প্রস্তুতি চলছে, যার ফলে পরিবেশ ও স্থানীয় জনজাতির জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।সম্প্রতি তিনি ওই এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। এরপরই তিনি প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। তাঁর কথায়, এটি কোনও উন্নয়নমূলক কাজ নয়, বরং প্রকৃতি ও মানুষের উপর বড় আঘাত। বহু পুরনো গাছ এবং দীর্ঘদিন ধরে বসবাস করা মানুষের অধিকার উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।এই প্রকল্পের উদ্দেশ্য হিসেবে একটি ট্রান্সশিপমেন্ট ও লজিস্টিক হাব তৈরির কথা বলা হয়েছে। যদিও পরিবেশবিদ ও বিরোধীরা আশঙ্কা করছেন, এতে ওই অঞ্চলের জীববৈচিত্র্য নষ্ট হতে পারে। স্থানীয় বাসিন্দাদের জীবিকাও বিপদের মুখে পড়বে বলে মত অনেকের। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করা উচিত নয়। আগে থেকেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সোনিয়া গান্ধীও। এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, তিনি মানুষের কথা শুনতে চান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি জানান, বিষয়টি সংসদে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories