Saturday, September 5, 2026
28 C
Kolkata

বঙ্গে সরকার গঠন নিয়ে মোদি-শাহ আত্মবিশ্বাসী হলেও, দুশ্চিন্তাগ্রস্থ বর্ষীয়ান বিজেপি নেতা তাথাগত রায় 

২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আবারও চর্চার কেন্দ্রে। বিভিন্ন এক্সিট পোল সামনে আসার পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেক ক্ষেত্রেই পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে দাবি করা হচ্ছে। তবে এই পরিস্থিতিতে সতর্ক থাকার বার্তা দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তাথাগত রায়। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি নিজের দলকে সংযত থাকার পরামর্শ দেন। তাঁর বক্তব্য, বুথফেরত সমীক্ষার ফল নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস দেখানো উচিত নয়। কারণ, এখনও ভোট গণনা বাকি রয়েছে এবং শেষ ফল প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যায় না। তথাগত রায় তাঁর পোস্টে ২০২১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন। সেই সময়েও অনেক সমীক্ষায় বিজেপির পক্ষে ফলাফলের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ ফল পুরোপুরি ভিন্ন হয়। সেই নির্বাচনে রাজ্যে জয়ী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি।

এছাড়া, গণনার দিন দলের প্রতিনিধিদের দায়িত্ব নিয়েও তিনি সতর্ক করেছেন। তাঁর মতে, কাউন্টিং এজেন্টদের শেষ পর্যন্ত কেন্দ্রে উপস্থিত থাকা জরুরি। ফল ঘোষণার আগে কেউ যেন জায়গা না ছাড়েন, সে বিষয়েও কড়া নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়েও পরোক্ষভাবে অসন্তোষ প্রকাশ করেছেন এই প্রবীণ নেতা। আগেও একাধিকবার তিনি দলের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি দল পরিচালনার ধরণ নিয়েও কটাক্ষ করতে শোনা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন তথাগত রায়। তাঁর মতে, চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ধৈর্য রাখা এবং সংগঠিতভাবে পরিস্থিতি মোকাবিলা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories