Saturday, September 5, 2026
30 C
Kolkata

মার্কিন ‘অবরোধ’ পরোয়া না করেই পূর্ব এশিয়ায় ইরানের জাহাজ! আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য

মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া অবরোধ সত্ত্বেও ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ পূর্ব এশিয়ার দিকে পৌঁছে যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদমাধ্যম Al Jazeera-র প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৯ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই ওই ট্যাঙ্কার মার্কিন নজরদারি এড়িয়ে যাত্রা অব্যাহত রেখেছে।

প্রতিবেদন বলছে, জাহাজটি ইরানের রাষ্ট্রায়ত্ত সংস্থা National Iranian Tanker Company-র মালিকানাধীন। ‘হিউজ’ (Huge) নামে পরিচিত এই সুপার ট্যাঙ্কারটি প্রায় এক সপ্তাহ আগে শ্রীলঙ্কার উপকূলের কাছে দেখা গিয়েছিল। বর্তমানে সেটি ইন্দোনেশিয়ার Lombok Strait অতিক্রম করে দক্ষিণ চিন সাগরের রিয়াও দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। জাহাজে থাকা তেলের বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০০০ কোটি টাকার সমান।

ট্যাঙ্কার চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা TankerTrackers.com জানিয়েছে, গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালী এলাকায় মার্কিন অবরোধ শুরু হওয়ার সময় জাহাজটি ইরানের বন্দর সংলগ্ন জলসীমায় অবস্থান করছিল। পরে ধীরে ধীরে অবরোধ এড়িয়ে পূর্ব এশিয়ার দিকে যাত্রা করে।

ইরানের দাবি, মার্কিন অবরোধ সত্ত্বেও ইতিমধ্যেই ৫২টি তেলবাহী জাহাজ গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র পাল্টা জানায়, তাদের নৌবাহিনী অন্তত ৪১টি ইরানি জাহাজকে ফেরত পাঠিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে, ওমান উপসাগরে এখনও ৩১টি ইরানি ট্যাঙ্কার আটকে রয়েছে, যাতে প্রায় ৫ কোটি ৩০ লক্ষ ব্যারেল তেল রয়েছে।

সংবাদমাধ্যম Axios-এর দাবি, মার্কিন অবরোধের জেরে ইতিমধ্যেই প্রায় ৪৮০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা) ক্ষতির মুখে পড়েছে ইরান। এই ক্ষতির পরিমাণ ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানে অনুষ্ঠিত সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ় প্রণালী দিয়ে ইরানি বন্দরগামী বা সেখান থেকে বেরিয়ে আসা সমস্ত জাহাজ আটকানো হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, এই অবরোধ নিরপেক্ষভাবে প্রয়োগ করা হবে এবং ইরানের বন্দরগুলির সঙ্গে যুক্ত জাহাজগুলিকেই লক্ষ্য করা হবে। তবে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের স্বাধীন চলাচলে বাধা দেওয়া হবে না।

এদিকে ইরানের উপবিদেশমন্ত্রী কাজ়েম ঘারিবাবাদি জানিয়েছেন, তেহরান যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রস্তাবের লিখিত কপি এখনও হাতে পাননি যুক্তরাষ্ট্র। প্রস্তাবের ভাষা ও শর্তের উপরই ভবিষ্যতের সমঝোতা নির্ভর করবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ় প্রণালী ঘিরে এই টানাপোড়েন বিশ্ব তেলবাজার, আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories