Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে জনসাধারণের অবাধ বিচরণ

রাজ্যের রাজনৈতিক ছবিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিধানসভা নির্বাচনে দুই শতাধিক আসন পেয়ে ক্ষমতার দোরগোড়ায় পৌঁছে গেছে বিজেপি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এখনও তিনি পদ ছাড়েননি, তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, সময়ের অপেক্ষা মাত্র।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে তাঁর নিজের কেন্দ্র ভবানীপুর থেকে। সেখানে প্রায় ১৫ হাজার ভোটে পরাজিত হয়েছেন তিনি। এর পরেই তাঁর পরবর্তী সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

এই আবহে বদল এসেছে তাঁর বাড়ির নিরাপত্তা ব্যবস্থাতেও। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পৈতৃক বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। আগে যেখানে সাধারণ মানুষের যাতায়াতের ওপর নানা বিধিনিষেধ ছিল, এখন সেই বাধা অনেকটাই শিথিল হয়েছে। গার্ডরেল তুলে দেওয়ায় রাস্তায় চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এলাকার প্রবেশমুখে পুলিশি নজরদারি এখনও বজায় রয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories