Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বারুইপুরে ১৩ বছর পর নিজেদের কার্যালয়ে ফিরল সিপিএম, লাল পতাকা তুলে উচ্ছ্বাস নেতৃত্বের

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় ভোটের ফল প্রকাশের পর এক ভিন্ন ছবি সামনে এল। দীর্ঘদিন পর নিজেদের পুরনো দলীয় কার্যালয়ে ফিরে গেল সিপিএম নেতৃত্ব। প্রায় ১৩ বছর পরে সেই কার্যালয়ে আবার দলীয় নেতাদের বসতে দেখা গেল, যা ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাছারি বাজার এলাকায় ১৯৮০-র দশকে তৈরি হয়েছিল এই পার্টি অফিস। বহু বছর ধরে এটি সিপিএমের কার্যকলাপের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। তবে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের কিছু সময় পর থেকেই এই কার্যালয় তাদের নিয়ন্ত্রণে ছিল না বলে অভিযোগ। এরপর দীর্ঘ সময় ধরে অন্য দলের দখলে ছিল বলেই দাবি বাম নেতৃত্বের।

সাম্প্রতিক নির্বাচনের ফল প্রকাশের পর পরিস্থিতির বদল ঘটে। সিপিএম কর্মী-সমর্থকরা এলাকার মানুষের সহায়তায় আবার সেই পুরনো কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে গিয়ে তাঁরা পুনরায় নিজেদের সংগঠনের কাজ শুরু করার প্রস্তুতি নেন। পার্টি অফিসে ঢুকে নেতাদের চেয়ারে বসতে দেখা যায় এবং নতুন করে দলীয় পতাকা তোলা হয়।

এই বিষয়ে বারুইপুর পশ্চিম কেন্দ্রের সিপিএম প্রার্থী লায়েগ আলি জানান, এটি তাদেরই পুরনো অফিস এবং তারা কোনও জোরজবরদস্তি করেননি। তাঁর বক্তব্য, আগে অন্য দল এই জায়গা ব্যবহার করলেও এখন সেটি তারা ফের নিজেদের দখলে নিয়েছেন। অফিসের ভিতরে আগের দলের কিছু কাগজপত্র, পতাকা ও ব্যানার ছিল বলে জানান তিনি। সেগুলি নষ্ট না করে আলাদা করে রেখে দেওয়া হয়েছে বলেও দাবি করেন। এমনকি সংশ্লিষ্ট দলকে সেগুলি নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করা হয়েছিল, তবে এখনও কেউ আসেননি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories