Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

ঐতিহ্যবাহী হগ মার্কেটে ভাঙচুর মামলায় আজ শুনানি কলকাতা হাইকোর্টে

কলকাতার ঐতিহ্যবাহী হগ মার্কেটে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু হগ মার্কেট নয়, ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় যে অশান্তি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে, সেই ঘটনাগুলিতেও আদালতের হস্তক্ষেপ চেয়েছেন মামলাকারী।

আবেদনকারীর অভিযোগ, হগ মার্কেট এলাকায় হামলা ও ভাঙচুর চলার সময় কয়েকজন পুলিশ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিন্তু পরিস্থিতি সামাল দিতে তাঁদের তরফে কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলেই দাবি করা হয়েছে। তাই ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হয়েছে আদালতের কাছে।

সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদল হয়েছে এবং নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর পরেই ভোট গণনার দিন গভীর রাতে নিউ মার্কেট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিজেপির পতাকা হাতে কিছু যুবক হগ মার্কেটের আশপাশে হকারদের অস্থায়ী দোকান ভেঙে দেয়। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসেও হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories