Saturday, September 5, 2026
30 C
Kolkata

সোমবার নবান্নতে জরুরী বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর, প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে

রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আনতে সোমবার নবান্নে হাইভোল্টেজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সব জেলার জেলাশাসক, দপ্তরের সচিব ও শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে একসঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন তিনি। বৈঠককে ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি জেলার প্রশাসনিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং নতুন সরকারের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে উপস্থিত থাকবেন পুলিশের ডিজি, বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনার এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে রবিবার নবান্ন চত্বর ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। তাঁর সঙ্গে কলকাতা পুলিশের একাধিক শীর্ষ কর্তা উপস্থিত ছিলেন। নিরাপত্তার কোনও ঘাটতি যাতে না থাকে, তা নিশ্চিত করতে গোটা এলাকা পর্যবেক্ষণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, গত শনিবার ব্রিগেড ময়দানে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। তবে তাঁদের দপ্তর বণ্টন এখনও ঘোষণা করা হয়নি। বাকি মন্ত্রীদের শপথ গ্রহণ আগামী বুধবার ও বৃহস্পতিবার হওয়ার কথা।

নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলের নজর এখন নবান্নের দিকেই। মুখ্যমন্ত্রী কী বার্তা দেন এবং আগামী দিনের প্রশাসনিক রূপরেখা কীভাবে নির্ধারণ করেন, তা নিয়েই জল্পনা তুঙ্গে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories