Saturday, September 5, 2026
30 C
Kolkata

টানা ৫ বছরের অপেক্ষার অবসান, চার শ্রম কোড পূর্ণমাত্রায় কার্যকর করল কেন্দ্র!

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর দেশের শ্রম কাঠামোয় বড়সড় সংস্কার কার্যকর করল কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মবিধি প্রকাশ করে চারটি শ্রম কোড সম্পূর্ণ মাত্রায় চালু করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এর ফলে দেশের সমস্ত শ্রমিকের জন্য ন্যূনতম বেতন, সামাজিক সুরক্ষা এবং কর্মপরিবেশ সংক্রান্ত একাধিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে সরকারি সূত্রে দাবি।

২০১৯ সালের Code on Wages 2019, ২০২০ সালের Industrial Relations Code 2020, Code on Social Security 2020 এবং Occupational Safety Health and Working Conditions Code 2020—এই চারটি শ্রম কোড গত বছরের ২১ নভেম্বর থেকেই চালু হয়েছিল। তবে প্রয়োজনীয় নিয়মবিধি প্রকাশ না হওয়ায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার সরকারি গেজেটে নিয়মাবলি প্রকাশের মধ্য দিয়ে শ্রম কোডগুলির সম্পূর্ণ প্রয়োগ নিশ্চিত হল।

কেন্দ্রীয় সরকারের এক কর্তা জানান, মোট ২৯টি পৃথক শ্রম আইনকে সহজ, আধুনিক ও সমন্বিত কাঠামোর মধ্যে আনতেই এই কোডগুলি তৈরি করা হয়েছিল। গত ৩০ ডিসেম্বর খসড়া নিয়মবিধি প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হয়। সেই ফিডব্যাকের ভিত্তিতেই চূড়ান্ত নিয়মাবলি জারি হয়েছে।

শ্রমিকদের জন্য কী কী পরিবর্তন

নতুন শ্রম কোড কার্যকর হওয়ার ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান চালু হয়েছে—

  • সব কর্মীর জন্য নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক
  • সম কাজের জন্য সম বেতন নিশ্চিত
  • সপ্তাহে সর্বাধিক কাজের সময় ৪৮ ঘণ্টা নির্ধারণ
  • সপ্তাহে অন্তত একদিন বাধ্যতামূলক বিশ্রাম
  • নির্ধারিত সময়ের বেশি কাজ করলে অতিরিক্ত মজুরি
  • ৪০ বছরের বেশি শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
  • মহিলাদের ভিন্ন শিফটে কাজ করার সুযোগ বৃদ্ধি
  • কর্মহীন শ্রমিকদের দক্ষতা উন্নয়নে ন্যাশনাল রিস্কিলিং ফান্ড গঠন

সরকারের দাবি, এই সংস্কারের লক্ষ্য হল ‘ইজ অফ ডুইং বিজনেস’ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।

শ্রম বিষয়টি যৌথ তালিকাভুক্ত হওয়ায় কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিকেও সংশ্লিষ্ট নিয়মবিধি জারি করে কোডগুলি বাস্তবায়ন করতে হবে। বিশেষজ্ঞদের মতে, নতুন শ্রম কোড কার্যকর হওয়ায় শিল্পক্ষেত্রে একদিকে যেমন প্রশাসনিক জটিলতা কমবে, অন্যদিকে শ্রমিকদের অধিকার সুরক্ষার ক্ষেত্রেও নতুন কাঠামো তৈরি হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories