Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোটের ফল প্রকাশের পর উত্তেজনা! বিজেপি প্রার্থীকে নিগ্রহের ঘটনায় সাসপেন্ড বারুইপুর থানার আইসি ও এক সাব-ইনস্পেক্টর

বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধরের অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। সাসপেন্ড করা হলো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি (IC) সমর দে এবং সাব ইনস্পেক্টর (SI) সুকুমার রুইদাসকে।

গত ৫ মে, নির্বাচনের ফল প্রকাশের ঠিক পরের দিন বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর ও হেনস্থা করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় (যার সত্যতা যাচাই করা হয়নি এন বি টিভি), যেখানে দেখা যায় আইসি সমর দে এবং আরও কয়েকজন পুলিশকর্মী বিশ্বজিৎ পালকে মারতে মারতে গাড়িতে তুলছেন।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, নির্বাচনের ফল বেরোনোর পর বারুইপুর পশ্চিমের বিভিন্ন এলাকায় ভাঙচুর চালানো হচ্ছে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান আইসি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা।

বিজেপি প্রার্থীর অভিযোগ তাঁকে রাস্তায় দেখা মাত্রই পুলিশ বিনা প্ররোচনায় মারধর শুরু করে। শারীরিক হেনস্থার পাশাপাশি তাঁর নামে মিথ্যা মামলা দেওয়া হয়।

এই ঘটনার পর বিশ্বজিৎ পাল পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে লিখিত অভিযোগ জমা দেন। রাজ্য পুলিশ ঘটনার তদন্ত শুরু করার পর প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories