Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

নিট দুর্নীতিতে আটক ১৫, জয়পুর থেকে পুলিশের জালে ‘মাস্টারমাইন্ড’

২০২৪ সালের পর আবারও নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড়। গত ৩ মে ‘নিট-ইউজি ২০২৬’ পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষার আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। গতবারের মতো এবারও একই ঘটনা ঘটায়, মাত্র ৯ দিনের মাথায় এই পরীক্ষা বাতিল করে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)।

ইতিমধ্যেই এই দুর্নীতির তদন্ত শুরু করেছে রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। সোমবার রাজস্থানের সীকর জেলা থেকে সন্দেহভাজন ১৫ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, জয়পুর থেকে মণীশ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেহ, এই মণীশই প্রশ্নপত্র ফাঁসের প্রধান মাথা।

প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনার প্রতিবাদে দিল্লিতে পরীক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন এবং দোষীদের শাস্তির দাবি তুলছেন। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভারতে এই প্রথম নয়। মাত্র দু’বছর আগে, ২০২৪ সালের ৫ মে এই একই ঘটনা নিয়ে দেশজুড়ে প্রবল শোরগোল পড়েছিল। সেবার ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি পরীক্ষাকেন্দ্র ‘ওয়েসিস স্কুল’ থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। তদন্তে নেমে সিবিআই (CBI) কিছু আধপোড়া প্রশ্নপত্র উদ্ধার করে এবং ওই স্কুলের অধ্যক্ষ, সহ-অধ্যক্ষ ও এক কর্মীকে গ্রেফতার করে। সিবিআই তদন্তে জানতে পারে, পঙ্কজ কুমার (যাঁর আরও দুই নাম আদিত্য ও সাহিল) নামের এক যুবকের সঙ্গে হাত মিলিয়ে স্কুলের কর্তারাই এই দুর্নীতি করেছিলেন।

সিবিআই জানিয়েছিল, স্কুলে আসা নিট-এর প্রশ্নপত্রের বাক্সটি প্রথমে কন্ট্রোল রুমে রাখা ছিল। অধ্যক্ষ এবং সহ-অধ্যক্ষ পঙ্কজকে সেই রুমে ঢোকার অনুমতি দেন। এরপর অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে বাক্সটি খুলে সেখান থেকে কিছু প্রশ্নপত্র বের করে নেওয়া হয়।

এরপর হাজারিবাগের বেশ কিছু ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের দিয়ে সেই প্রশ্নের উত্তর সমাধান করানো হয়। এই পড়ুয়াদের বলা হত ‘সলভার’ (Solver)। অবশেষে সেই উত্তরপত্র লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিট পরীক্ষার্থীদের কাছে বিক্রি করা হয়েছিল। সেবার সিবিআই এই চক্রে জড়িত প্রায় সকলকেই গ্রেফতার করেছিল। এবার ২০২৬ সালেও ঠিক একই ধাঁচে দুর্নীতির অভিযোগ ওঠায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রবল উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories