Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোটের আবহে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ

‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল। মঙ্গলবার তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ, বিধানসভা নির্বাচন চলাকালীন তিনি ইভিএম (EVM) নিয়ে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন।

পুলিশ ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৬-এর বিধানসভা ভোটের আবহে গর্গ চট্টোপাধ্যায় ইভিএম-এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর কিছু মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে গর্গের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তদন্তকারীদের দাবি, ভোট চলাকালীন ইভিএম সংক্রান্ত তাঁর মন্তব্যগুলি নির্বাচনী আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘন করেছে।

গর্গ চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে, রাতে সিল করে রাখার পরেও গণনার সময় কেন ইভিএম খারাপ হচ্ছে? এছাড়া তিনি ভোটারদের ভিভিপ্যাট ভালো করে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি, পয়লা বৈশাখে ‘বাংলা পক্ষ’-র শোভাযাত্রার অনুমতি না মেলায় কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, বুধবার গর্গ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে। তদন্তের প্রয়োজনে তাঁকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories