Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘শাস্তি’র’ বদলির ইতি! আরজি কর আন্দোলনের দুই মুখ নিয়ে বড় সিদ্ধান্ত নয়া সরকারের

অভয়া আন্দোলনের পরিচিত মুখ চিকিৎসক দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়াকে তাঁদের পছন্দের কাছাকাছি জেলায় বদলি করল বর্তমান রাজ্য সরকার। এর আগে তৃণমূল জমানায় তাঁদের দূরের জেলায় বদলি করা নিয়ে স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্তে বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। নতুন সরকারের এই পদক্ষেপে খুশি আন্দোলনকারী চিকিৎসকদের মহল।

সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতাল থেকে দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালের অ্যানাস্থেসিওলজি বিভাগে আনা হয়েছে। অন্যদিকে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ থেকে আসফাকুল্লা নাইয়াকে হুগলির প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজে বদলি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের আগস্ট মাসে। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে যে আন্দোলন শুরু হয়েছিল, দেবাশিস ও আসফাকুল্লা ছিলেন তার প্রথম সারির নেতা। সেই আন্দোলন থিতিয়ে আসার পর ২০২৫ সালের জুন মাসে আচমকাই তাঁদের দূরের জেলায় বদলির নির্দেশ দেওয়া হয়। অভিযোগ ওঠে যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণেই তাঁদের শাস্তিমূলক বদলি করা হয়েছে।

সেই সময় সরকারি নির্দেশিকার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসকরা। তাঁদের অভিযোগ ছিল যে সঠিক নিয়ম ও কাউন্সেলিং পদ্ধতি না মেনেই এই পোস্টিং দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট সেই সময় চিকিৎসকদের পক্ষেই রায় দিয়েছিল এবং স্বাস্থ্য দপ্তরের ওই নির্দেশকে ত্রুটিপূর্ণ বলে বাতিল করে দিয়েছিল। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর অবশেষে সেই জটিলতা কাটল এবং দুই চিকিৎসককে বাড়ির কাছের জেলায় ফিরিয়ে আনা হলো।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories